প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ‘খালেদা জিয়া হলে’র ফলাফল ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
ফলাফলঃভিপি- ফারহানা রফায়ন রিতী
জিএস- ফাতেমা তুজ জোহুরা
উল্লেখ্য,
এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন ভোটার রয়েছেন।
এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের
জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
তবে বহুল
প্রতীক্ষিত এ নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র
পাঁচ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের
অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ
করেছেন।
ঘোষণার পর থেকে উল্লাসে মেতে উঠে তাদের কর্মী এবং সমর্থকেরা।