বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
আ. লীগ নিষিদ্ধ হলেও ভোটাধিকার থাকবে : ফাওজুল কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকেরা কোন দলে ভোট দেবেন, তা বলার অধিকার কারও নেই।”

শনিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের অবস্থান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারের কোনো দল নেই, তাই তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন শেষে কে জিতল বা হারল, সেটা দেখার দায়িত্ব সরকারের নয়। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কারও পক্ষ নেওয়ার সুযোগ নেই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে ডিসি, এসপি বা ওসিরা যদি কারও পক্ষ নেন, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনকে তিনি “লায়লাতুল নির্বাচন” হিসেবে উল্লেখ করে বলেন, “তখন দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল।”

বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে ফাওজুল কবির দাবি করেন, দেশে এখন বিদ্যুৎ সংকট নেই, যদিও কারখানাগুলোতে কিছুটা গ্যাসের ঘাটতি রয়েছে। সরকার তা সমাধানে কাজ করছে এবং লোডশেডিং সব সময় মনিটরিং করা হচ্ছে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে মানুষের দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, “উন্নয়ন কাজে কিছুটা ভোগান্তি হলে সেটা বড় কিছু নয়।”

পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী   লীগ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close