শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
কঙ্গোয় পৃথক নৌকাডুবিতে ১৯৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণতান্ত্রিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি পৃথক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৯৩ জন মারা গেছেন। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। 

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) কঙ্গোর কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ঘটনাগুলো গত বুধবার ও বৃহস্পতিবার কঙ্গোর ইকুয়েটর প্রদেশে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরত্বে সংঘটিত হয়েছে।

মানবিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা অঞ্চলের কঙ্গো নদীর তীরে প্রায় ৫০০ যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন ধরে সেটি উল্টে গেলে ১০৭ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থল থেকে ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর ১৪৬ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে, বুধবার বাসাসকুসু অঞ্চলে আরেকটি মোটর চালিত নৌকা ডুবে যায়, এতে অন্তত ৮৬ জন নিহত, যাদের বেশিরভাগ শিক্ষার্থী। কিছুজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযানের অবস্থা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট নয়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের দুর্ঘটনার সম্ভবত কারণ যাত্রীর অতিরিক্ত চাপ, মালামালের বোঝাই এবং রাতের অন্ধকারে নৌযান চালানো। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, গ্রামের মানুষ মরদেহের চারপাশে জড়ো হয়ে আহাজারি করছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কঙ্গো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close