বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওয়ান টাইম কাপে চা-কফি খেলে কি সত্যিই স্বাস্থ্যঝুঁকি বাড়ে?
হেলথ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অফিসে কাজের ফাঁকে কিংবা রাস্তায় দাঁড়িয়ে এক কাপ গরম চা কিংবা কফি, আমাদের প্রতিদিনের অভ্যাসের অংশ। কিন্তু জানেন কি, সেই সহজ অভ্যাসই নিঃশব্দে শরীরে ছড়িয়ে দিচ্ছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক? চিকিৎসক ও গবেষকদের মতে, নিয়মিত ওয়ান টাইম কাপে গরম পানীয় খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে ডেকে আনতে পারে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি।

কাপের ভেতরে লুকিয়ে আছে কী?

বেশিরভাগ ওয়ান টাইম কাপ আসলে পুরোপুরি কাগজের নয়। ভেতরে থাকে পাতলা প্লাস্টিকের আবরণ। গরম পানীয় ঢাললেই এই প্লাস্টিক গলে মাইক্রোকণায় ভেঙে পানীয়তে মিশে যায়। গবেষণায় দেখা গেছে, এক কাপ গরম চা বা কফির সঙ্গে শরীরে ঢুকতে পারে প্রায় ২৫ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা।

অদৃশ্য ক্ষতি, মারাত্মক প্রভাব

এই ক্ষুদ্র কণাগুলো একবার শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করে।

হরমোনের ভারসাম্য নষ্ট হয়

হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

সন্তানধারণে জটিলতা তৈরি হয়

গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে

শিশুদের বৃদ্ধি ও বুদ্ধিবিকাশে ব্যাঘাত ঘটে

দীর্ঘমেয়াদে ক্যান্সার ও ত্বকের জটিলতা দেখা দিতে পারে

শিশুদের জন্য বাড়তি সতর্কতা

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের ক্ষেত্রে প্লাস্টিকের ঝুঁকি আরও বেশি। গরম দুধ বা খাবার প্লাস্টিক বোতলে না রাখা, ডায়াপার ও ওয়াইপ ব্যবহারে সীমাবদ্ধতা, আর প্লাস্টিকের খেলনা এড়িয়ে চলা জরুরি।

বিকল্প পথ: নিরাপদ অভ্যাস গড়ে তুলুন

বাইরে গেলে নিজের কাপ বা গ্লাস ব্যবহার করুন

কাচ বা স্টিলের বোতলে পানি বহন করুন

প্লাস্টিকের বাসন এড়িয়ে বাঁশ বা ধাতব চামচ, স্ট্র, প্লেট ব্যবহার করুন

বাজারের জন্য কাপড়ের ব্যাগ নিন

রান্নাঘর থেকে প্লাস্টিক কমিয়ে ফেলুন, চপিং বোর্ড, বক্স, চামচ ইত্যাদি

খাবার মোড়ানোর জন্য ব্যবহার করুন মোমের মোড়ক (Beeswax wrap)

কেন এখনই সচেতন হওয়া জরুরি?

আজকের ছোট্ট অভ্যাস আগামী দিনের জন্য হতে পারে বড় বিপদ। আমরা অজান্তেই শরীরে ঢুকিয়ে দিচ্ছি মাইক্রোপ্লাস্টিক, যা প্রজন্মের পর প্রজন্মের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তাই অভ্যাস বদলানোই এখন একমাত্র উপায়, নিজেকে, পরিবারকে আর ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে।

সূত্র: ব্রাইট সাইড

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ওয়ান টাইম কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close