বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেপালে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যেতে চেয়েছিলেন জামাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ পিএম

নেপালে সরকারবিরোধী আন্দোলনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েও মনোবল হারাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। টিম হোটেল অনিরাপদ হয়ে উঠলে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে নিরাপত্তা খোঁজার কথাও ভেবেছিলেন তিনি।

বাংলাদেশে ফেরার পর গণমাধ্যমকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে জামাল বলেন, “আসলে যারা আন্দোলন করছিল, আমি তাদের সঙ্গে যেতে চেয়েছিলাম। কারণ আমি মনে করেছি, হোটেলে থাকা ওত নিরাপদ না। রাস্তায় গেলে সেখানে একটু নিরাপত্তা থাকে।”

নেপালে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। সেখানে দেখা যায়, হোটেলের বাইরে দাউ দাউ করে আগুন জ্বলছে, ধোঁয়ার কুণ্ডলি উঠছে আকাশে। ভিডিওতে জামাল স্পষ্ট করে বলেছিলেন—“এখানে আমরা সেইফ না।”

ভীতিকর সেই মুহূর্ত নিয়ে তিনি বলেন, “আমি হোটেলের চারতলায় ছিলাম। হঠাৎ দেখি ধোঁয়া আসছে। বাইরে তাকিয়ে দেখি দুটো বাড়িতে আগুন লাগানো হয়েছে। ওখানে একজন এমপি ছিলেন, তার গাড়ি পুরো ভেঙে ফেলে আগুন ধরিয়ে দিয়েছে। তখন আমি সত্যিই ভয় পেয়েছিলাম। পরে লবিতে নেমে প্রায় দুই ঘণ্টা কাটাই। সবাই বলছিল দুই তলায় যেতে, কিন্তু আমি লবিতেই নিজেকে নিরাপদ মনে করেছিলাম।”

টানা তিন দিন হোটেলবন্দি থাকার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতায় বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন জামাল ও তার সতীর্থরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে তারা ঢাকায় পৌঁছান। ফেরার পরদিনই রাজধানীর একটি স্কুল টুর্নামেন্টে যোগ দেন বাংলাদেশ অধিনায়ক। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জামাল   ভূঁইয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close