বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সড়কে ফুটবল কুড়াতে গিয়ে ফেরা হলো না রাফির
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে গড়িয়ে যাওয়া ফুটবল কুড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় আল রাফি খান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রাফি পৌরসভার ৬নং ওয়ার্ডের খান বাড়ির আজগর আলী খানের একমাত্র ছেলে। সে স্থানীয় নজরুল সেনা স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল ফিলিং স্টেশন এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল রাফি। খেলার একপর্যায়ে বল মহাসড়কে গড়িয়ে গেলে সেটি আনতে যায় সে। এ সময় দ্রুতগামী একটি অটোভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হয় রাফি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাবা আজগর আলী খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে খেলতে খেলতে হারাতে হবে, এটা ভাবতেও পারিনি। ও ছিল আমাদের দুই সন্তানের মধ্যে বড়। এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম।”

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাজুড়ে খেলার মাঠ না থাকায় শিশু-কিশোররা প্রতিদিন মহাসড়কের পাশে খেলতে বাধ্য হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা শিশুদের জন্য খেলার মাঠ তৈরি ও মহাসড়কের পাশে সুরক্ষাবলয় গড়ে তোলার দাবি জানান।

নজরুল সেনা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, “রাফি ছিল ভদ্র ও মেধাবী শিক্ষার্থী। এত অল্প বয়সে তাকে হারানো অত্যন্ত বেদনার।”

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার মামলা না করায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ফুটবল   ত্রিশাল   ময়মনসিংহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close