বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● নৈরাজ্যের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিক্ষোভ মিছিল যুবদলের      ● নোয়াখালীতে শিশু নুহাকে শ্বাসরোধে হত্যা, ৮ দিনেও শনাক্ত হয়নি ঘাতক      ● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      
বরিশালে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালের মুলাদী উপজেলায় ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মুলাদী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি মো. আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি সানাউল্লাহ সাজিদ এবং বর্তমান জেলা সেক্রেটারি জনাব সাইয়্যেদ আহমেদ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন বলেন, আমরা স্পষ্ট ভাষায় মুলাদীতে ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষাঙ্গনে যদি সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে তবে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ মুলাদীকে যারা অশান্ত করতে চায়, ছাত্রসমাজ তাদেরকে বয়কট করবে। ছাত্রশিবিরের ইতিবাচক কার্যক্রমকে সহ্য করতে না পেরেই এই হামলা চালানো হয়েছে। দায় চাপানোর রাজনীতি বন্ধ করতে হবে।”

ছাত্রদলের কর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান আপনাদের কোনো কর্মসূচি না থাকলে আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে কর্মসূচি দিয়ে দেব। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন। অন্যথায় ছাত্রলীগের মতো আপনাদেরও করুণ পরিণতি বরণ করতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী রাজনীতি পরিহার করে একটি সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   ছাত্রশিবির   বিক্ষোভ মিছিল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close