মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৬ পিএম আপডেট: ১২.০৯.২০২৫ ৬:৪২ PM

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিঁপড়াখালী গ্রামে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত আলিফ স্থানীয় দুলাল আকনের একমাত্র ছেলে এবং পায়রা নদীর তীরে অবস্থিত ভাজনা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে পায়রা নদীতে গোসল করতে যায়। গোসলের সময় তার পায়ের জুতা নদীতে ভেসে যায়। জুতা আনতে গিয়ে স্রোতের টানে আলিফ পানিতে ডুবে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী মো. খায়রুল ইসলাম বলেন, “আলিফ ছিল অত্যন্ত ভদ্র ও নামাজি ছেলে, গ্রামের সবাই তাকে ভালোবাসত।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মির্জাগঞ্জ   শিশু   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close