শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাঙ্গলকোটে জামায়াতের আয়োজনে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের ৯নং ভুলুয়াপাড়া ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভুলুয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাহফিলে সভাপতিত্ব করেন মক্রবপুর ইউনিয়ন জামায়াতের আমির বেলাল আহম্মেদ। এসময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।

প্রধান বক্তা ছিলেন ঢাকা গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদ খতিব মাওলানা আবুল হাশেম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ৯নং ভুলুয়াপাড়া ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ ফয়সাল ইসলাম।

৯নং ওয়ার্ড সেক্রেটারি মোবারক হোসেনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন, পৌরসভা আমির হারুনুর রশিদ,  মক্রবপুর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার নূরুল আফসার, ইউনিয়ন তা’লীমুল কুরআন বিভাগ সভাপতি হাফেজ ফারুক, পেশাজীবী বিভাগ সভাপতি মাস্টার ফরহাদুল ইসলাম, যুব বিভাগ সেক্রেটারি সাদ্দাম হোসেন।

এছাড়াও মাহফিলে ৯নং ওয়ার্ড বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দোয়া মুনাজাত করা হয় মুনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা মাওলানা আবুল হাশেম মোল্লা।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   জামায়াত   সীরাতুন্নবী (সাঃ)   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close