বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
ভুল সিদ্ধান্তে শিক্ষিকাকে হারালাম: শিবিরের ভিপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব ওএমআর মেশিনে ভোট গণনার পরিবর্তে হাতে গণনার সিদ্ধান্তই শিক্ষক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তুলেছেন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রভাষক জান্নাতুল ফেরদৌসের মরদেহ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আদিব বলেন, ওএমআর মেশিনে গণনা না করে হাতে গণনার সিদ্ধান্ত ছিল ভুল। এর ফলেই আমরা আমাদের শিক্ষককে হারিয়েছি।

তিনি দাবি করেন, জাকসু নির্বাচনে ভোট কারচুপির কোনো ঘটনা ঘটেনি। তবে একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করে ওএমআর মেশিনে গণনা বাতিল করিয়ে নেয়। এটি রাজনৈতিকভাবে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা এ সিদ্ধান্তের নিন্দা জানাই।

শিবির সমর্থিত এই প্রার্থী জানান, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ডা. শাওন হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close