শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩১ পিএম
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে আগুন

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে আগুন

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে বাড়ি ভস্মীভূত হয়েছে শহর আলী নামের এক কৃষকের। শত্রুতা বশত কেউ এ আগুন লাগিয়েছে বলে জানান শহর আলী। তার তথ্য অনুযায়ী, আগুনে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার আওলাই ইউনিয়নের নওগাঁ কাঠালী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র শহর আলীর বাড়ীর পাশে শুকনা খড় পালা রাখা ছিল। রাতে কে বা কারা ঐ খড়ের পালায় আগুন ধরিয়েছে, যার ফলে মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী বাড়িতে লেগে দাউ দাউ করে জ্বলে উঠে। এসময় বাড়ীর লোকজন চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এর আগেই আগুনে নিত্যপণ্য, চাল, ডালসহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পাঁচবিবি ফায়ার স্টেশনের ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে শর্ট সার্কিটের আগুনে ঘর ছাড়া খড়ের পালায় কিভাবে লাগে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close