প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮ পিএম

সংগৃহীত ছবি
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর মানসিক এবং শারীরিক বেশ বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। তবে অভিনয়ের ন্যায় বিপর্যয় ও কাটিয়ে উঠেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা সামনে এনেছেন তিনি।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সামান্থা বলেন, “আমি ভাবতাম বড় তারকা হতে গেলে বছরে পাঁচটা ছবি করতে হবে। বাণিজ্যসফল ছবি দিতে হবে। বড় তারকাদের তালিকায় নিজেকে রাখতে হবে।”
প্রতি মুহূর্তে ভয় পেতাম উল্লেখ করে এই অভিনেত্রী আরো বলেন, “প্রতি শুক্রবারের সাফল্যের উপর নির্ভর করত আমার জীবন। যে কোনো সময় আমার জায়গা হয়ত অন্য কেউ নিয়ে নেবে।”
সিনেমার প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন, “গত দু’বছর ধরে আমার কোনো ছবি মুক্তি পায়নি। বড় ছবি নেই। কিন্তু আমি ভীষণ আনন্দে আছি।”
তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর আক্কিনেনি পরিবার সামান্থাকে বিপুল পরিমাণ ভরণপোষণ দিতে চেয়েছিল। কিন্তু মানসিক ভাবে বিপর্যস্ত সামান্থা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ হিসেবে তিনি জানান, সেই কঠিন সময়ে তিনি নাগার সাহচর্য চেয়েছিলেন কিন্তু তা পাননি।
এদিকে সামান্থা এসব তথ্য প্রকাশ পাওয়ার পর থেকেই বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা।