বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত ইলিয়ানা, দিলেন রসিক উত্তর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম

ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে স্বচ্ছন্দ নন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সময় নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। এবার এমনই এক ব্যক্তিগত প্রশ্নের মুখে পড়ে রসিকতার মাধ্যমে জবাব দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ইলিয়ানা। এ সময় এক অনুরাগী তাঁকে সরাসরি প্রশ্ন করেন, ‘কবে ভার্জিনিটি হারিয়েছেন?’

ব্যক্তিগত এই প্রশ্ন এড়িয়ে যেতে পারতেন অভিনেত্রী। তবে প্রশ্নটির জবাব না দিয়ে বিষয়টি নিয়ে রসিকতা করেন তিনি। ইলিয়ানা লেখেন, ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর প্রয়োজন কী? এমন প্রশ্ন করার আগে নিজের মায়ের কথাও ভাবা উচিত ছিল।

ইলিয়ানার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলীয় ফটোগ্রাফার অ্যান্ড্রু ক্নিবোনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে নিজের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে দেখা যায়নি তাঁকে।

এক পুরোনো সাক্ষাৎকারে ইলিয়ানা জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সম্পর্কের বিষয়ে কথা বলতে তাঁর আপত্তি ছিল না। তাঁর মূল আপত্তি ছিল, তিনি তারকা হওয়ার কারণে তাঁর সঙ্গীকে যেন অপ্রয়োজনীয় কটাক্ষ বা আলোচনার মুখে পড়তে না হয়।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close