বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
ইবিতে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে স্থাপনার নামকরণের আহ্বান আহমাদুল্লাহর
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম
স্যারের রেখে যাওয়া মৌলিক গবেষণা ও হীরক তুল্য রচনাগুলো তাকে অমর করে রাখবে

স্যারের রেখে যাওয়া মৌলিক গবেষণা ও হীরক তুল্য রচনাগুলো তাকে অমর করে রাখবে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত অধ্যাপক, গবেষক ও বরেণ্য আলেম ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে এখনো কোনো অ্যাকাডেমিক ভবন বা আবাসিক হল না থাকাকে ‘শূন্যতা’ হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে কোনো একটি স্থাপনার নামকরণের আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় আয়োজিত সিরাত সম্মেলনে গিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং শিক্ষকদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। তবে হৃদয়ে যে শূন্যতা অনুভব করেছি, তা হলো- ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নামে কোনো অ্যাকাডেমিক বা আবাসিক হল নেই।”

তিনি আরো লেখেন, “ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর শুধু প্রাজ্ঞ আলেমই ছিলেন না, ছিলেন দরদী সমাজ সংস্কারকও। শিরক, বিদআত ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে আজীবন তিনি দেশবাসীকে সচেতন করেছেন এবং অসংখ্য মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন। একইসাথে বিভক্ত জাতিকে ঐক্যের পথে নিয়ে আসা এবং মধ্যমপন্থার শিক্ষা দেওয়ায় তিনি ছিলেন অনন্য।”

শায়খ আহমাদুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষক থাকলেও ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো এতটা গণমুখী, জনবান্ধব ও সর্বজন শ্রদ্ধেয় লেখক-গবেষক বিরল। কর্মের গুণে তিনি শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেননি; বরং ইসলামের বাণী ছড়িয়ে দিতে সারা দেশ ভ্রমণ করেছেন। এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়কেও তিনি দেশব্যাপী পরিচিত করেছেন।”

তার ভাষায়, “স্যারের রেখে যাওয়া মৌলিক গবেষণা ও হীরক তুল্য রচনাগুলো তাকে অমর করে রাখবে। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি কোনো স্থাপনার নামকরণ তার নামে করা হয়, তবে সেটি হবে তার অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি।”

উল্লেখ্য, গতকাল (১০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিরাতুন নবি (সা.) উপলক্ষে ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল (সা.)’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আহমাদুল্লাহ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ইবি   ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর   আহমাদুল্লাহর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close