প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৮:৫০ PM

সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্পিকার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব স্পিকার বিতরণ করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
ইউএনও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। এই স্পিকারগুলো আপনারা শ্রেণিকক্ষে ব্যবহার করে শিশু শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করবেন, পাশাপাশি এটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূইয়ার সভাপতিত্বে এসময় উপজেলা ভেটেরিনারী সার্জন দেলোয়ার হোসেন সামী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ কে এম হাবিবুর রহমান কাজলসহ বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/শাহো