বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসু নির্বাচনে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরও ২ কেন্দ্রে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২১ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৮:৪৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেষ মুহূর্তে ভোটারদের উপস্থিতি বেড়ে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দুই কেন্দ্রে ভোটগ্রহণ নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও তাজউদ্দিন আহমদ হলে ভোটগ্রহণ শেষ হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ছিল ভোটগ্রহণের সময়, তবে শেষ মুহূর্তে ভোটারদের উপস্থিতি বাড়ায় অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

দুই হলের রিটার্নিং কর্মকর্তারা জানান, বিকেল ৫টার মধ্যে লাইনে থাকা ভোটাররাই ভোট দিতে পেরেছেন। অতিরিক্ত সময়েও শুধুমাত্র ওই ভোটারদের ভোট গ্রহণ করা হয়েছে।

ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পর পুরাতন প্রশাসনিক ভবনে ব্যালট বাক্স আনা শুরু হয়। নিরাপত্তা নিশ্চিত করতে মুরাদ চত্বর, পুরাতন প্রশাসনিক ভবন, বটতলা, প্রান্তিক গেট, ডেইরি গেট, ট্রান্সপোর্টসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা ছিল বিশেষভাবে জোরদার। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিলেন এপিবিএন, বিজিবি এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ১,৫৩৪ জন পুলিশ দায়িত্বে ছিল।

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close