বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেক্সিকো সিটিতে গ্যাসবাহী ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৪, আহত অন্তত ৯০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩০ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৫:৪০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯০ জনের বেশি। 


গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ইস্তাপালাপা–চালকো সীমান্ত এলাকায় একটি গ্যাসবাহী ট্যাংকার ট্রাক উল্টে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর আশপাশের একাধিক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ড্রোন ফুটেজে দেখা গেছে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।


মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিল প্রটেকশন প্রধান মিরিয়াম উরসুয়া জানিয়েছেন, বহু মানুষের শরীরে গুরুতর দগ্ধের চিহ্ন রয়েছে। এদিকে নিরাপত্তা মন্ত্রী পাবলো ভাজকেস বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে কয়েকজন মানুষ জ্বলন্ত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছেন।


কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্যাংকারটিতে প্রায় ৫০ হাজার লিটার তরল গ্যাস ছিল। বিস্ফোরণে অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনাটি তদন্তে নেমেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল আগুনের গোলা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। অনেকেই এ দুর্ঘটনার সঙ্গে ২০১৯ সালে হিদালগো রাজ্যের ভয়াবহ গ্যাস পাইপলাইন বিস্ফোরণের তুলনা করছেন, যেখানে ১৩৭ জন প্রাণ হারিয়েছিলেন।


উল্লেখ্য, মেক্সিকো সিটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা ইস্তাপালাপা, যেখানে প্রায় ১৮ লাখ মানুষ বসবাস করে।



স্বদেশ প্রতিদিন/ এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেক্সিকো   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close