শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
শিবপুরে টিউবওয়েলের পানি নিয়ে বিরোধে দুই ভাই খুন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৩ AM

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অলিউল ইসলাম সোহাগ (৪০) ও সাজ্জাদ হোসেন রানা (৩৫)। তারা ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দিদার ও বিদ্যুতের বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি সোহাগদের বাড়ি হয়ে প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ দেশীয় অস্ত্র নিয়ে সোহাগ ও রানার ওপর হামলা চালায়।

এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রানা মারা যান। গুরুতর আহত সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মা শামীমা আক্তার জানান, টিউবওয়েলের পানি তাদের বাড়ির ওপর দিয়ে যাওয়ায় চলাচলে সমস্যা হচ্ছিল। এ নিয়ে ছোট ছেলে রানা প্রতিবাদ জানালে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। পরে বড় ছেলে সোহাগ ঘটনাস্থলে আসলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শিবপুর   টিউবওয়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close