বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শুক্রবার পর্যন্ত কাঠমান্ডু উপত্যকায় কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ AM

নেপালে চলমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতির কারণে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কাঠমান্ডু উপত্যকায় কারফিউ জারি করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাজনৈতিক উত্তেজনা চরমে, সরকারের পতনের পর সৃষ্ট বিক্ষোভ সহিংস রূপ নেয়। গত সোমবার পুলিশের কঠোর দমন-পীড়নে বহু বিক্ষোভকারী নিহত হন, যার জেরে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও ঐতিহাসিক সিংহ দরবারে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র ও অবকাঠামো।

এদিকে, রাজধানীতে ছড়িয়ে পড়া অরাজকতার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনেশ্বর এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তারা জানান, সংঘবদ্ধ একটি অপরাধী চক্র বিক্ষোভের সুযোগ নিয়ে এ লুটপাট চালায়।

এক ব্যাংককর্মীর দাবি, ‘ডাকাতরা ‘জেন জি আন্দোলনের’ অংশ ছিল না, বরং বিশৃঙ্খল পরিস্থিতিকে আড়াল হিসেবে ব্যবহার করেছে কিছু অপরাধী চক্র।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে, তবে স্থানীয়রা এখনো আতঙ্কে রয়েছেন।

সূত্র: খবর হাব

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কাঠমান্ডু   কারফিউ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close