বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ AM

গাজীপুর মহানগরীর দিঘিরপাড় এলাকায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই অবরোধ শুরু হয়।

শ্রমিকরা জানান, গত আগস্ট মাসের বেতন বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়ার কথা ছিল, কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ করেননি। এমনকি মালিকের সঙ্গে যোগাযোগ করতেও সমস্যায় পড়েছেন তারা। এতে ক্ষোভে ফেটে পড়ে প্রায় দেড়শ থেকে ২০০ শ্রমিক এবং তারা মহাসড়কে অবস্থান নেন।

ফলে ওই মহাসড়কে যান চলাচল এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ‘একটি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। মালিকপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।’

এ বিষয়ে মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   শ্রমিক   সড়ক অবরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close