বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ AM

টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) কর্মরত পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকার গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্র জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টারেই তাকে গ্রেফতার দেখানো হয়। সম্প্রতি তার বিরুদ্ধে ঢাকায় একটি আদালতে পিটিশন মামলা হয়। সেই মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ‘ওয়ারেন্ট আসার পর আমরা নিয়ম অনুযায়ী তাকে গ্রেফতার দেখিয়েছি।’ তবে তিনি মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।’

জানা গেছে, আমিনুল ইসলাম ৫ আগস্টের পর টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক পদে যোগদান করেন। তার বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে টাঙ্গাইলের মির্জাপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গুলশান থানা   গুলশান   ওসি আমিনুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close