প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৫ AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চার্লি কার্কের মৃত্যু আমেরিকার জন্য এক অন্ধকার মুহূর্ত’। বুধবার (১০ সেপ্টেম্বর) ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর শোক ঘোষণা করা পর তিনি এ মন্তব্য করেন। কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও প্রভাবশালী ডানপন্থি বক্তা।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘চার্লি কার্কের নৃশংস হত্যাকাণ্ডে আমি শোক ও ক্রোধে ভরে আছি।” তারা লক্ষ লক্ষ লোককে অনুপ্রাণিত করেছেন, আজ রাতে যারা তাঁকে চিনতেন ও ভালোবাসতেন তারা সবাই গভীর শোকে আছেন।’
ট্রাম্প বলেন, ‘কার্ক একজন দেশপ্রেমিক ছিলেন, যিনি জীবন উৎসর্গ করেছিলেন মুক্ত আলোচনার জন্য ও উদার মূল্যবোধে বিশ্বাস করতে। তিনি সত্য ও স্বাধীনতার প্রতীক ছিলেন, তরুণদের কাছে এত সম্মানিত আর কেউ কখনো হননি।’
প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘আমরা এই ভয়াবহ দুঃখ ও কষ্টের সময়ের মধ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন তিনি চার্লির স্ত্রী ও সন্তানদের দেখভাল করেন। আমরা এই জেনে সান্ত্বনা পাই যে এখন তিনি স্বর্গে ঈশ্বরের সঙ্গে শান্তিতে আছেন।’
তিনি আরো বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন এই ভয়াবহ দুঃখ ও কষ্টের সময়ে কার্কের স্ত্রী ও সন্তানদের দেখভাল করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম