বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসুতে শিবিরের বিজয়ে পাকিস্তান জামায়াতের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১:০১ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের পূর্ণ প্যানেলে বিজয়ে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান। সংগঠনটি তাদের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানায়।

অভিনন্দন বার্তায় পাকিস্তান জামায়াত লিখেছে, “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন নির্বাচনে পুরো প্যানেলসহ শিবিরের ঐতিহাসিক ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন।”

বার্তায় আরও বলা হয়, এই সাফল্য জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও যুবদের ভূমিকা এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির সংগ্রামকে সামনে এনেছে। এটি বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করবে বলেও দাবি করে সংগঠনটি।

এর আগে পাকিস্তান জামায়াতের আমির নাইম উর রহমান নিজ এক্স হ্যান্ডেল থেকে পৃথকভাবে শিবিরকে অভিনন্দন জানিয়েছিলেন। তবে পরে পোস্টটি মুছে ফেলা হয়। সেই বার্তায় তিনি লিখেছিলেন, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির পুরো প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। এটি দেশের ইতিহাসে প্রথম।”

নাইম উর রহমান তার বার্তায় আরও উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্যানেলগুলো ভারতপন্থী শক্তির সমর্থন পেয়েছিল। এমন পরিস্থিতিতে শিবিরের এই বিজয়কে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে আখ্যা দেন।

তার ভাষ্য, “ইনশাআল্লাহ, এই বিজয় শুধু ছাত্র ও যুবসমাজের অধিকার রক্ষার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি দিতেও সহায়ক ভূমিকা রাখবে।”

পাকিস্তান জামায়াত আরও দাবি করেছে, শিবিরের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:   শিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close