সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
সাগর থেকে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৩ AM

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে অন্তত ৩০ জন জেলে ও ৫টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে ৩টি টেকনাফ পৌর এলাকার এবং ২টি শাহপরীরদ্বীপের জেলেদের মালিকানাধীন।

প্রত্যক্ষদর্শী জেলেদের বরাতে সাজেদ আহমেদ বলেন, সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় মাছ ধরার সময় দুটি স্পিডবোটে আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে অন্তত ৫টি ট্রলার ও প্রায় ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।

এ ব্যাপারে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জেনেছেন এবং বিস্তারিত জানার জন্য তথ্য সংগ্রহ চলছে।

এর আগে ৫ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে একইভাবে ১৩টি ট্রলারসহ ৮১ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মির হাতে মোট ৩২৫ জন জেলে আটক হয়েছেন। এদের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফেরত আনা সম্ভব হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আরাকান   আর্মি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close