বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বললেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি
ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন, ভারতবিরোধী অবস্থান নেওয়াই তার ক্ষমতাচ্যুত হওয়ার মূল কারণ।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেন-জির বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এ সময় গুঞ্জন ওঠে, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে ওলি বর্তমানে নেপালের সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে অবস্থান করছেন বলে জানা গেছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে ওলি লিখেছেন, আমি যদি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতাম এবং অযোধ্যা ও দেবতা রাম নিয়ে মন্তব্য না করতাম, তাহলে হয়তো এখনো ক্ষমতায় থাকতাম। অযোধ্যায় রামের জন্ম হয়েছে, ভারতের এই দাবির বিরোধিতা করায় আমাকে ক্ষমতা ছাড়তে হয়েছে।

ভারত-নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে লিপুলেখ গিরিপথ নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টির মূলে রয়েছে কালাপানি অঞ্চল। ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুযায়ী সীমান্ত নির্ধারণের সময় কালী নদীর উৎসকে ভিত্তি ধরা হয়। নেপালের দাবি, কালী নদীর উৎপত্তি লিম্পিয়াধুরা থেকে, ফলে লিপুলেখ ও কালাপানি তাদের ভূখণ্ড। অন্যদিকে, ভারতের দাবি, নদীটির উৎপত্তি কালাপানি গ্রামের কাছে, তাই অঞ্চলটি তাদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ।

ওলির সরকার এ বিষয়ে কড়া অবস্থান নেয়। তিনি ঘোষণা দেন, লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ। ভারতকে ওই এলাকায় সড়ক নির্মাণ বন্ধ করার অনুরোধও জানায় নেপাল। কিন্তু ভারত জানায়, ১৯৫৪ সাল থেকে তারা এই পথ দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য চালিয়ে আসছে।

উল্লেখ্য, ২০২০ সালের জুলাইয়ে ওলি দাবি করেন, দেবতা রাম ভারতের অযোধ্যায় নয়, বরং নেপালে জন্মেছিলেন। তিনি বলেন, রামের অযোধ্যা রাজ্য নেপালের পূর্ব বীরগঞ্জে অবস্থিত। ভারত একটি ভুয়া অযোধ্যা তৈরি করেছে।

তিনি আরও প্রশ্ন তোলেন, ভারতে জন্মানো রাম কীভাবে নেপালের জনকপুরের সীতাকে বিয়ে করলেন? প্রাচীন আমলে দূরের স্থানে বিয়ের প্রচলন ছিল না, তখন কোনো যোগাযোগের মাধ্যমও ছিল না। আশপাশের রাজ্যের মধ্যেই বিয়ে হতো।

তার এ মন্তব্য ভারতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রিত্ব   ভারত   নেপাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close