বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সরকারবিরোধী আন্দোলনের কারণে দু’দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। 

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত সপ্তাহে নেপালের সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করলে তা ঘিরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত ও শত শত মানুষ আহত হন। সহিংসতার বৃদ্ধির কারণে সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারফিউ জারি করে।

অবস্থার কঠিনতার কারণে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন। নিরাপত্তার কারণে দেশটির সব বিমানবন্দর বন্ধ করা হয় এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সেনা মোতায়েন করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বন্ধ থাকা সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বুধবার থেকে পুনরায় চালু হবে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি এবং টিকিট ও লাগেজ সংক্রান্ত তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এএফপি, দ্য হিমালয়ান টাইমস

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নেপাল   ত্রিভুবন বিমানবন্দর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close