বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে হার আর্জেন্টিনার
ক্রীয়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৪ AM আপডেট: ১০.০৯.২০২৫ ১১:৫৮ এএম

বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকান অঞ্চলের শেষ ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়ে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুয়াইয়াকিলে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই একটি করে লাল কার্ড দেখে ১০ জনে পরিণত হয়। তবে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ইকুয়েডর।

ম্যাচের আগে থেকেই জানা গিয়েছিল, ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। স্ক্যালোনি শিষ্যরা মাঠে নামে মোট পাঁচটি পরিবর্তন নিয়ে। তবে সেই পরিবর্তন কোনো কাজেই আসেনি।

প্রথমার্ধেই বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। ম্যাচের ৩১তম মিনিটে পাল্টা আক্রমণে এককভাবে এগিয়ে যান ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। তাকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় ইকুয়েডর, এবং স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ভ্যালেন্সিয়া। এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের মোইসেস কাইসেদো। এরপর ইকুয়েডরের আক্রমণ কিছুটা স্তিমিত হলেও আর্জেন্টিনা কোনোভাবেই ম্যাচে ফিরতে পারেনি।

পুরো ম্যাচে আর্জেন্টিনা গোলের উদ্দেশ্যে ৮টি শট নিলেও একটিও ছিল না লক্ষ্যে। ফলে মেসিহীন দলটি ম্যাচ শেষে কোনো গোল না করেই হার নিয়ে মাঠ ছাড়ে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   আর্জেন্টিনা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close