বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি কর্মসূচি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৭ AM আপডেট: ১০.০৯.২০২৫ ১:০২ এএম
দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী একযোগে গণছুটিতে রয়েছেন

দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী একযোগে গণছুটিতে রয়েছেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি কর্মসূচির কারণে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। বিদ্যুৎ সেবার পাশাপাশি বন্ধ হয়ে গেছে অন্যান্য জরুরি সেবা কার্যক্রমও।

গত রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে কর্মকর্তা-কর্মচারীরা ৪ দফা দাবিতে গণছুটি পালন শুরু করলে বিদ্যুৎ বিতরণে বিপর্যয় দেখা দেয়। এতে জিনোদপুর ইউনিয়ন, সলিমগঞ্জ, বড়িকান্দি ও নাটঘরসহ কয়েকটি এলাকায় শত শত গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ও এর দুটি উপশাখার আওতায় প্রায় ১ লাখ ৪০ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।

স্থানীয় আব্দুল হালিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুদিন যাবত পল্লী বিদ্যুৎ অফিসে যাচ্ছি, কাউকে পাচ্ছি না। বিল জমা দিতে পারছি না, এতে জরিমানার শঙ্কা রয়েছে। এর বিচার কার কাছে দেব?”

ভুক্তভোগী সুমন মিয়া বলেন, “তিন দিন ধরে আমার বাড়িতে বিদ্যুৎ নেই। বারবার ফোন দিলেও অফিস থেকে কাউকে পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড গরমে আমরা এখন অসহায়। বিষয়টি দ্রুত সমাধানের জোর দাবি করছি।”

এ বিষয়ে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সরকারি এজিএম তূর্য মিত্র জানান, কয়েকটি জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্নের খবর পাওয়া গেছে। কিন্তু আমরা অসহায়! সব কর্মকর্তা-কর্মচারী ছুটিতে থাকায় সমস্যার সমাধান করা যাচ্ছে না।

অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওয়াদুদ হোসেন বলেন, “সাত লক্ষ মানুষের এই উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা জটিল। এর মধ্যে কর্মবিরতির কারণে অভিযোগ আসলেও তা সমাধান করা যাচ্ছে না।”

উল্লেখ্য, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী একযোগে গণছুটিতে রয়েছেন। ফলে সারা দেশেই বিদ্যুৎ সরবরাহে ভোগান্তি দেখা দিয়েছে।

এদিকে সরকার বিদ্যুৎ সরবরাহকে জরুরি পরিষেবা উল্লেখ করে গত ৭ সেপ্টেম্বর গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা/কর্মচারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলেও এখনো কেউ সেই নির্দেশ মেনে কর্মস্থলে যোগদান করেননি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নবীনগর   পল্লী বিদ্যুৎ   গণছুটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close