বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাদিক কায়েমের হুঁশিয়ারি
ঢাবিকে অস্থিতিশীল করতে চাইলে পরিণতি হাসিনার চেয়েও খারাপ হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে কেউ যদি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তাদের পরিণতি শেখ হাসিনা এবং ছাত্রলীগের চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনের শুরুতে একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ নানা অনিয়ম ও ছাত্রদলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন। এরপর বক্তব্যে সাদিক কায়েম প্রথমেই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত সাংবাদিককে স্মরণ করেন।

তিনি বলেন, “সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত ১৬ বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি ফিরে পেয়েছি। আজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে।”

সাদিক আরও বলেন, “কিন্তু একইসঙ্গে ষড়যন্ত্রও চলছে। ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে কিছু মহল। আমরা লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, দ্রুত তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই বিপ্লব শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। শিক্ষার্থীরাই খুনি হাসিনার পতন ঘটিয়েছিল। এবারও যদি কেউ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাদের প্রতিহত করা হবে।”

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯ এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন আরও ১ হাজার ৩৫ জন। সব মিলিয়ে ভোটারদের মোট ৪১টি করে ভোট দিতে হয়েছে।

এবার অন্তত ১০টি প্যানেল আংশিক ও পূর্ণাঙ্গভাবে নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, বামজোটের বিভিন্ন প্ল্যাটফর্ম, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ একাধিক সংগঠন ও স্বতন্ত্র প্রার্থী।

দিনভর সংঘর্ষ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হলেও প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ  
 



আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close