প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৮:৫৪ PM

প্রতীকী ছবি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদুরী (৪) নামের এক শিশুর মৃত্যুবরণ করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে মর্মস্পর্শী এ ঘটনা ঘটে। নিহত আদুরী একই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন দুপুরে বাড়ির উঠানে আদুরী খেলছিল। এরমধ্যে সে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষন পর তার বাবা মা ভাই বোন ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে আদুরীকে মরদেহ ভাসমান অবস্থায় দেখা যায়।
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পরিবারের অসাবধানতার কারণে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে। শিশুটির অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এ প্রসঙ্গে জানতে চাইলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হাওলাদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, 'এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।'
স্বদেশ প্রতিদিন/শাহো