প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম

সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুরে বাড়ির পাশে নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় এক কিশোরের পেটে ছুরি মেরে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের আঠারো পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। আহত কিশোর বর্তমানে কুড়িগ্রাম জেনারেল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, জেলার উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের সাত ভিটা গ্রামের আমির হোসেন, হৃদয়, মোস্তফা, বাইজিদ, মিলনসহ কয়েকজন পাশ্ববর্তী আঠারো পাইকা গ্রামের আনিসুর রহমানের বাড়ির পাশে নিয়মিত গাঁজা সেবন করতো। ঘটনার দিন সন্ধ্যায় ভুক্তভোগী রিপন নেশার আড্ডা তুলে নেয়ার জন্য চিৎকার করে এলাকাবাসীকে জড়ো করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা দল রিপনকে এলোপাতাড়ি মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে পেটে ছুরি মারে।
পরে গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে উলিপুর থানার তদন্ত কর্মকর্তা নাজমুস শাকিব জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো