বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
মহাকাশ থেকেও দেওয়া যায় ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম

বিভিন্ন নির্বাচনে মহাকাশ থেকেও ভোট দেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রয়েছে।

১৯৯৬ সালে মার্কিন নভোচারী জন ব্লাহা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে চাইলেও ইলেকট্রনিক ভোটিংয়ের নিয়ম না থাকায় তা বাতিল হয়। ১৯৯৭ সালে আইন পাশের পর মহাকাশচারীরা অনুপস্থিত ভোট দেওয়ার সুযোগ পান। একই বছরে মার্কিন নভোচারী ডেভিড উলফ মির স্পেস স্টেশন থেকে প্রথম ভোট প্রদান করেন। তিনি হিউস্টনের স্থানীয় নির্বাচনে সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট ব্যবহার করেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ১৯৯৭ সালে মহাকাশচারীদের জন্য বিশেষ অনুপস্থিত ভোট আইন প্রণয়ন করা হয়। ২০০৪ সাল থেকে নিয়মিত রাষ্ট্রপতি নির্বাচনে মহাকাশ থেকে ভোট দেওয়া হচ্ছে। ২০০৪ সালে লেরয় চিয়াও এবং ২০১৬ ও ২০২০ সালে নভোচারী ক্যাথলিন রুবিনস মহাকাশ থেকে ভোট দেন।

রাশিয়ান নভোচারীরাও প্রথাগতভাবে মহাকাশ থেকে ভোট দিয়েছেন। ১৯৭১ সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির কংগ্রেসে ভোট দেন সয়ুজ-১১ ক্রুরা। ১৯৮৯ সালে মির স্পেস স্টেশন থেকে পার্লামেন্ট নির্বাচনে ভোট দেন তিন নভোচারী—সের্গেই ক্রিকালেভ, ভ্যালেরি পোলিয়াকভ ও আলেকজান্ডার ভলকভ। তবে তখন তাদের ভোট অগোপনীয় ছিল না; গ্রাউন্ড কন্ট্রোলের মাধ্যমে ভোটের পছন্দ প্রকাশ করতেন। বর্তমানে রুশ নভোচারীরা সাধারণত প্রক্সি বা প্রতিনিধির মাধ্যমে ভোট দেন।

ফরাসি নভোচারী থমাস পেসকু ২০১৭ সালে মহাকাশ থেকে ভোট দেন। একই বছরে বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসও ভূপৃষ্ঠ থেকে ২০০ মাইল ওপরে অবস্থান করে ভোট প্রদান করেন।

সূত্র: বিবিসি ও সিএনএন

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ভোট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close