সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
আমরা এমন ডাকসু নির্বাচন চাইনি: আব্দুল কাদির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৪ পিএম

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) আহ্বায়ক আব্দুল কাদির বলেছেন, “আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই, যেখানে শিবির, ছাত্রদল আর বিএনপি-জামাত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল কাদির অভিযোগ করেন, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির ও ছাত্রদলকে কারচুপি ও অনিয়মে সহযোগিতা করেছে।

এর আগে দেওয়া আরেকটি স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে লিখেছিলেন, “সবাই ভোটকেন্দ্রে আসুন। প্রতিটি শিক্ষার্থী ভোট দেবেন যেন কুচক্রী মহল যতই কারচুপি বা অনিয়ম করুক না কেন; তাদের জেতার কোনো সুযোগ না থাকে। শুধু আপনাদের উপস্থিতিই আমাদের বিজয়ের আসল নিরাপত্তা। ডাকসুকে বাঁচান, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাঁচান।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close