বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৭ দিনে প্রবাসী আয় ৯ হাজার ৩৭৮ কোটি টাকা, রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৬ AM আপডেট: ০৯.০৯.২০২৫ ৩:১৩ এএম

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা টাকার অঙ্কে প্রায় ৯ হাজার ৩৭৮ কোটি ৩৫ লাখ টাকা (প্রায়)। এ সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১ লাখ ডলার।

সোমবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৮ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৯০ শতাংশ।

গত ৭ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা সাম্প্রতিক সময়ের মধ্যে একক দিনে রেমিট্যান্স প্রবাহের দিক দিয়ে অন্যতম সর্বোচ্চ।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৫৬৭ কোটি ১০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারি প্রণোদনা, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ, এবং এক্সচেঞ্জ রেট ব্যবস্থার সংস্কার এই তিনটি কারণ মিলেই সাম্প্রতিক এই প্রবৃদ্ধির মূল ভিত্তি।

এর আগে, গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স আর গত আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   রেমিট্যান্স   উল্লম্ফন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close