বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পণ্যসামগ্রীতে মূল্যতালিকা না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ পিএম
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে

চাঁদপুর শহরের পুরানবাজারে পণ্য বিক্রিতে প্রতারণাসহ মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, “আজ শহরের পুরানবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্যতালিকা না থাকায় মেসার্স জমজম ট্রেডার্সের মালিককে ৩ হাজার টাকা, নষ্ট পঁচা মরিচের সঙ্গে ভালো মরিচ মিশিয়ে বিক্রি করার অপরাধে আব্দুস সত্তার খানকে ১০ হাজার টাকা এবং অনুমোদন ব্যতীত বিভিন্ন ব্র্যান্ডের চালের বস্তা ব্যবহার করে প্যাকেটজাত করে চাল বাজারজাত করার অপরাধে মেসার্স চাঁদপুর এন্টারপ্রাইজের মালিককে ৩০ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।”

তিনি আরো বলেন, “অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন।”

এছাড়া এদিন নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  জরিমানা   পণ্য   চাদঁপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close