বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      
২৩টি ওটিটি ক্যাটাগরির ১৭টিই চরকির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম

আবারও চরকির জয়জয়কার। ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ক্রিটিক ও পপুলার চয়েস বিভাগে কনটেন্টভিত্তিক ২৩টি ক্যাটাগরির মধ্যে চরকির অরিজিনাল কনটেন্ট এবং সংশ্লিষ্ট শিল্পীরা ১৭টি পুরস্কার জিতেছেন।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেরা অভিনেতার ক্রিটিক চয়েস পুরস্কার উঠেছে এফএস নাঈমের হাতে, চরকি অরিজিনাল সিরিজ ‘কালপুরুষ’-এ অভিনয়ের জন্য। একই সিরিজের মেকআপ আর্টিস্ট রুবামা ফাইরুজ, এডিটিংয়ের সৈয়দ মেহবুব হুসাইন ও সালেহ সোবহান অনীম, এবং আর্ট ডিরেক্টর শিহাব নুরুন নবীও সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

ক্রিটিক চয়েস বিভাগে সেরা সিরিজ হয়েছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিনপাট’। আর শিহাব শাহীন পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ পেয়েছে পপুলার চয়েস বিভাগের সেরা সিনেমার পুরস্কার।

‘সিনপাট’ ১২টি মনোনয়নের মধ্যে সেরা সিরিজসহ সেরা পরিচালক (ক্রিটিক) মোহাম্মদ তাওকীর ইসলাম, সেরা ফিমেল অভিনেত্রী জিন্নাত আরা এবং সেরা সাউন্ড ডিজাইনার আদীপ সিং মানকি’কে পুরস্কৃত করেছে। অন্যদিকে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমার জন্য সেরা সিঙ্গার মাহতিম সাকিব ও নন্দিতা, সেরা মিউজিক কম্পোজার ইমন চৌধুরী এবং সেরা লিরিসিস্ট সাদাত হোসাইন নির্বাচিত হয়েছেন।

চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এ অভিনয়ের জন্য পপুলার চয়েসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম। একই সিরিজের জন্য সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর জাহিদ নিরবের হাতে যায়। ‘টিকিট’ সিরিজের বেস্ট কস্টিউম ডিজাইনার পুরস্কার জিতেছেন জান্নাত মৌরি। ‘ফরগেট মি নট’ সিনেমার জন্য সেরা সিনেমাটোগ্রাফার হয়েছেন ইশতিয়াক হোসেন।

প্রযোজক ও চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, “প্রতিভা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। তাদের সঠিকভাবে তুলে আনা চরকির অন্যতম কাজ। তরুণদের এই টিম আন্তর্জাতিক মানের কাজ করতে সক্ষম হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপ ও দ্য ডেইলি স্টারের উর্ধ্বতন কর্মকর্তা এবং শিল্পী, নির্মাতা ও অতিথিরা। পারফর্মারদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে, লালগালিচায় তারকাদের অভ্যর্থনা এবং নৃত্য পরিবেশনায় দর্শক মুগ্ধ হন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ওটিটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close