বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টায় অধ্যক্ষ মজিবর, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ৫:৩৮ PM
অধ্যক্ষ মজিবর রহমান

অধ্যক্ষ মজিবর রহমান

গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন দলটির মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা গা ঢাকা দিয়ে আছেন, ঠিক সেই সময়েও দলকে সংগঠিত করা ও পুনর্বাসনের চেষ্টায় সক্রিয় থাকার অভিযোগ উঠেছে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এবং মিয়াপুর হাজী জসিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মজিবর রহমানের বিরুদ্ধে।

ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, অধ্যক্ষ মজিবর রহমান শিক্ষা প্রতিষ্ঠানে রামরাজত্ব কায়েম করেছেন। নিয়োগ বাণিজ্য, সরকারি অনুদান আত্মসাৎ, পুরাতন ভবন বিক্রি ও কলেজের জায়গা অবৈধভাবে বিক্রি করার মতো কর্মকাণ্ডের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িত। এমনকি ভাতিজাকে জোরপূর্বক চাকরি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাবনা জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে, অধ্যক্ষ মজিবর রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তিনি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছেন। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অধ্যক্ষ মজিবর রহমানের দুর্নীতি ও অনিয়মের কারণে প্রতিষ্ঠানের শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী হয়েছে। ইতোমধ্যেই রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত টিম তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে।

ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্য নেতাকর্মীরা গ্রেফতার হলেও অধ্যক্ষ মজিবর রহমান এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসকের নিকট প্রদত্ত আবেদনে অধ্যক্ষ মজিবর রহমানকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানানো হয়েছে, যাতে প্রতিষ্ঠানের শিক্ষার মান পুনরুদ্ধার করা যায়। আবেদনপত্রটি ইতোমধ্যেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, রাজশাহী শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মজিবর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে বক্তব্য দিতে অস্বীকার করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাবনা   আওয়ামী লীগ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close