প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৬:২৬ এএম

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামীকাল মঙ্গলবার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, আগামীকাল অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
যাত্রীদের প্রয়োজনীয় পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করার আহ্বান জানিয়ে নির্দেশনায় আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।