প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১২ পিএম

র্যাব, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাবের ধাওয়ায় এক যুবক ফুলজোড় নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছেন।
গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাওন (২২) উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, র্যাব-১২ মাদক বিরোধী অভিযানে গেলে শাওন ভয়ে নদীতে লাফ দেন। নদীতে লাফ দেয়ার পর তিনি তলিয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
জানা গেছে, তার নামে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন বলেন, পানিতে ডুবে যাওয়া ওই যুবককে হাসপাতালে আনা হয়, তবে তিনি তখন আগেই মৃত ছিলেন। কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।