শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভিপি প্রার্থী অমর্ত্যের প্রার্থিতা পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম
তিনি জাকসুর ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী ছিলেন

তিনি জাকসুর ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী ছিলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় জন। তিনি জাকসুর ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী ছিলেন।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি এই রিট দায়ের করেন। রিটের শুনানি আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিটকারী আইনজীবী মানজুর আল মতিন বলেন, “চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর হঠাৎ করে নিয়মবহির্ভূতভাবে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। আমরা তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রার্থিতা পুনর্বহালের আবেদন করেছি। আশাকরি আগামীকাল এ বিষয়ে শুনানি হবে।”

এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আট দিন পর, গত শনিবার অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী অমর্ত্য রায় জন জাকসু গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে।

এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী অমর্ত্য রায় জন দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে প্রার্থীতা থেকে বাদ দেওয়া হয়েছে।

এছাড়া ঘটনার পরদিন শনিবার রাত ৯টায় ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল এক বিবৃতিতে জানায়, অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের প্রজ্ঞাপন সম্পূর্ণ অবৈধ ও নিয়মবহির্ভূত।

উল্লেখ্য, ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন প্রার্থী। শীর্ষ ভিপি পদে লড়ছেন ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ৯ জন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভিপি   হাইকোর্ট   জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close