মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মেলান্দহে গণ অধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৯ পিএম

জামালপুরের মেলান্দহে গণ অধিকার পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া লুলু বাজার এলাকায় এ পথসভা হয়।

সভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ মেলান্দহ উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. লিটন মিয়া (বি.এ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য পদপ্রার্থী মো. রুবেল মিয়া, গণ অধিকার পরিষদ মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব মো. শাহীন আলম, যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম নুর, গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হামিদুর রহমান, সদস্য সচিব জিল্লুর রহমান প্রমুখ।

মেলান্দহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ফুলকোচা ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেলান্দহ   গণ অধিকার পরিষদ   সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close