বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৪ পিএম

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে নগদ টাকা, মোটরসাইকেল ও মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার বাগবাড়ী মিছারবাগ চায়না বিল্ডিং এর সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-  আশুলিয়ার বাগবাড়ি এলাকার আশরাফুল (৩০) ও আশুলিয়ার পূর্ব ধোনাই এলাকার মাসুদ (৫৫)।

যৌথ বাহিনী জানায়, রবিবার রাত ৮ টার দিকে আশুলিয়ার বাগবাড়ি এলাকায় সেনা টহল চলাকালে হেয়ার ফ্যাক্টরির সামনে থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় দুইজনকে আটক করে। পরে তাদের সহযোগিতায় মাদক ব্যবসায়ী আশরাফুলকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক মাদক ব্যবসায়ী মাসুদকে আটক করা হয়। আটককৃত মাসুদের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ৪ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি ও তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ৪ বোতল ফেনসিডিল, ৩ টি মোবাইল ফোন ও ২ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   ঢাকা   রাজধানী   মাদক   মাদক কারবারি   মাদক ব্যবসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close