বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুই গ্রুপের সংঘর্ষ, হাটহাজারী থানার ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে কওমি মাদরাসার ছাত্র ও স্থানীয় সুন্নি মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে থানার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে, ফেসবুকে আপত্তিকর অঙ্গভঙ্গি ও মন্তব্যসহ একটি পোস্ট দেন আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক। ঘটনাটি ঘটে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনেই। এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কওমি অঙ্গনে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরে ফটিকছড়ি থানা পুলিশ তাকে আটক করে। আটক আরিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ মুছার ছেলে। তিনি ভিডিও বার্তায় নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান।

তবে ততক্ষণে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাটহাজারীজুড়ে। মাদরাসার ছাত্র ও স্থানীয়রা রাস্তায় বিক্ষোভে নামেন। তারা গোলচত্বরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে মাদরাসার ছাত্রদের সঙ্গে সুন্নি মতাদর্শীদের সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি, যাতে শতাধিক মানুষ আহত হন।

সংঘর্ষের পর রাতেই হাটহাজারী উপজেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। হাটহাজারী উপজেলার মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

পরদিন, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে ওসির নীরব ভূমিকার অভিযোগে তাকে প্রত্যাহারের দাবি জানায়। একই দাবিতে শিক্ষার্থীরাও রাতে বিক্ষোভ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সমঝোতা বৈঠক হয়। বৈঠকে মাদরাসা ও সুন্নি মতাদর্শীদের দুই পক্ষের ১০ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রশাসন আহতদের চিকিৎসা ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আশ্বাস দেয়।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  হাটহাজারী     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close