বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হুতিদের ড্রোন হামলায় কাঁপল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ৯:৩২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাতের রামোন বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। 

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) ইয়েমেনের ভূখণ্ড থেকে এই ড্রোন ছোড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এটি নির্ভুলভাবে আঘাত হানে। শক্তিশালী এই বিস্ফোরণে কেঁপে ওঠে বিমানবন্দরটি।

ড্রোন হামলার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটে যাচ্ছেন। 

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া তিনটি ড্রোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবে এর কিছুক্ষণ পর রামোন বিমানবন্দরে একটি ড্রোন আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়।

সাধারণত ইসরায়েলি আকাশসীমায় ড্রোন বা মিসাইল প্রবেশ করলে সতর্কতামূলক সাইরেন বাজে তবে আজকের হামলার সময় সাইরেন না বাজায় আতঙ্কের সৃষ্টি হয়। সেনাবাহিনী এখন তদন্ত করছে কেন সাইরেন কার্যকর হয়নি এবং ড্রোনটি কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হলো।

ড্রোন আঘাতের পর বিমানবন্দর এবং আশপাশের আকাশসীমা অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স সেবাপ্রদানকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানায়, ড্রোন বিস্ফোরণে দু’জন আহত হয়েছেন। একজনের গায়ে ধ্বংসাবশেষ লেগেছে, অপরজন আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। পরে আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত হন এবং তাদের চিকিৎসা চলছে।

হামলার সময় ড্রোনটি যাত্রী টার্মিনালে আঘাত হানে, যার ফলে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই ছুটে বেরিয়ে যায় বা আশ্রয় খুঁজতে থাকে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রীসহ অন্তত ১২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। এ ঘটনার প্রতিশোধ হিসেবে হুতিরা ইসরায়েলে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে।

সাম্প্রতিক এই হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা বৃদ্ধি করেছে। তারা আরও জানিয়েছেন, হুতিরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে হামলা চালাচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close