
ক্ল্যারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত
জনপ্রিয় ইংরেজি ম্যাগাজিন ক্ল্যারিয়ন কলের ম্যাথ অলিম্পিয়াড ২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) ক্ল্যারিয়ন কলের প্রধান কার্যালয় গুলশানে অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করেন ম্যাগাজিনটির সম্পাদক কর্নেল(অব.) আশরাফ আল দীন।
অলিম্পিয়াডটিতে তিনটি গ্রুপে সেরা তিনজন করে ৯ জনসহ, প্রতি গ্রুপের প্রথম ৩০ জন করে মোট ৯০ জনকে এওয়ার্ড প্রদান করা হবে। ফলাফল সমূহ ক্লারিয়ন কলের সোশাল মিডিয়া সাইট ও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
জুনিয়র গ্রুপ 'এ' তে চ্যাম্পিয়ন হয়েছে গ্রীন স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফারদিন আহমেদ, ফার্স্ট রানারআপ হয়েছে সেরেব্রাল হাইটসের মো. জিহাদ বিন আলম এবং সেকেন্ড রানারআপ হয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের অর্ণব চৌধুরী।
মিড স্কুল গ্রুপ 'বি' তে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের আবু হুরায়রা মাহি, ফার্স্ট রানারআপ হয়েছে সেরেব্রাল হাইটসের ওয়াসিফুর রহমান এবং সেকেন্ড রানারআপ হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালের সামিউল হাসান সাদাক।
সিনিয়র গ্রুপ 'সি' তে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিলের আজওয়াদ আবিদ নূর, ফার্স্ট রানারআপ হয়েছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের সাদিয়া রহমান এবং সেকেন্ড রানারআপ হয়েছে সেরেব্রাল হাইটসের সাদমান সাকিব।
ক্ল্যারিয়ন কলের সম্পাদক কর্নেল (অব.) আশরাফ আল দীন বলেন, অলিম্পিয়াডে অংশগ্রহণকারী স্কুলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। স্কুল প্রশাসন তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে। অভিভাবকেরা সবসময় শিক্ষার্থীদের নিয়ে চিন্তিত ছিলো ৷ এটা সত্য যে সবাই পুরষ্কার পাবে না তবে, একদিন সময় আসবে যেদিন সবাই পুরষ্কৃত হবে, কারণ তাদের লক্ষ্য ও মানসিকতা ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার, এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। ক্ল্যারিয়ন কল বহু ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আমরা আশা রাখি অভিভাবক, শিক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকমন্ডলী আমাদের সহযোগী হবেন, যাতে করে আমরা শিক্ষার্থীদের জন্য উপভোগ্য কিছুর আয়োজন করতে পারি।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ক্লারিয়ন কলের নির্বাহী সম্পাদক নেয়ামাতুল্লাহ, সহকারী সম্পাদকবৃন্দ, বিভিন্ন ব্রাঞ্চের প্রতিনিধি ও ম্যাথ অলিম্পিয়াডের বিভিন্ন পর্যায়ের ভলান্টিয়ার ও আয়োজকবৃন্দ।
উল্লেখ্য, আগস্টের ২৩ তারিখে অনুষ্ঠিত হওয়া ক্ল্যারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫ এ রাজধানীর ৭০ টি ইংরেজি মাধ্যম ও সংস্করণ স্কুলের প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অলিম্পিয়াডটি ঢাকার ৮ টি অঞ্চলের ১২ টি ভেনুতে অনুষ্ঠিত হয়।