বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমদানি করা কাঁচামরিচের ট্রাকে মিললো পিস্তল-গুল
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০০ পিএম

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় কাঁচামরিচবাহী ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগুলি উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের মেইন গেট থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ভারতীয় নাগরিক জাসপাল সালুজার ছেলে ট্রাকচালক গুরজীত সালুজা (৩১) এবং হেলপার রাম দাস নাওয়াদি (২৪)। তারা দুজনই ভারতের মধ্য প্রদেশের বিতুল জেলার বাসিন্দা।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ট্রাক (সিজি-০৪পিইউ-৫২৮৮) তল্লাশি চালিয়ে এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগুলি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এটি তাদের প্রথমবারের মতো বাংলাদেশে কাঁচামরিচবাহী ট্রাক নিয়ে আসা এবং নিরাপত্তার জন্য ভারতীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন।

জানা গেছে, ট্রাকের কাঁচামরিচের আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকার শিমু এন্টারপ্রাইজ। এর সিএন্ডএফ এজেন্ট ওমর অ্যান্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক তল্লাশি চালানো হয় এবং পিস্তলসহ গুলি জব্দ করা হয়। আটক চালক ও হেলপারকে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আমদানি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close