বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় কনস্টেবলের দুঃসাহসিক অভিযানে ২৩ মামলার আসামি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক দুঃসাহসিক অভিযান চালিয়ে ২৩ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মাহবুব খানকে (৩৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বগুড়ার শাহজাহানপুর থানা পুলিশের কনস্টেবল শাহরিয়ার ও তার সহযোগী সদস্যরা। 

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছে ছিলো একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি।

গ্রেপ্তারকৃত মাহবুব খান বগুড়ার শাজাহানপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলাসহ মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১২টি মামলা ডাকাতি ও দস্যুতার অভিযোগে।

পুলিশ জানায়, রংপুরের মিঠাপুকুর থেকে ফরিদপুরের টেকেরহাটগামী মুরগির খাদ্যবাহী দুটি ট্রাকের একটির চাকা পাংচার হলে চালক মো. ফরহাদ মিয়া গাড়ি থামান। এ সময় মোটরসাইকেলে করে তিনজন ডাকাত এসে অস্ত্রের মুখে চালক ও হেলপারের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। চালকের চিৎকারে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

পরে পুলিশ ও স্থানীয়দের ধাওয়া খেয়ে দুই ডাকাত পালিয়ে গেলেও ডাকাত মাহবুব খানকে ঘটনাস্থলেই আটক করেন কনস্টেবল শাহরিয়ার ও তার সহযোগী সদস্যরা। আত্মরক্ষায় মাহবুব তার কাছে থাকা বিদেশি পিস্তল কনস্টেবল শাহরিয়ারের দিকে তাক করে গুলি ছোঁড়ার চেষ্টা করে। তবে চেম্বারে গুলি ওঠার আগেই তাকে কাবু করে ফেলে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির উদ্দেশ্যে মাহবুব গত মাসে দেড় লাখ টাকা দিয়ে অস্ত্রটি সংগ্রহ করেন।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার সময় সাহসিকতা ও দ্রুত প্রতিক্রিয়ার জন্য কনস্টেবল শাহরিয়ার এবং তার দলের ভূয়সী প্রশংসা করছি। মাহবুবের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।”

এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুই ডাকাত, জাকির (৩৫) ও আশরাফ ওরফে চান্দি আশরাফকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি। জেলা পুলিশ সুপার জেদান আল মুসা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরের নির্দেশনায় অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   কনস্টেবল   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close