বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রাক চাপায় স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে: ট্রাকে আগুন দিলো স্থানীয়রা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ৮:৩২ PM

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মোঃ মতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত তার স্ত্রী মোছা: রিক্তা বেগম (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় বালিয়াকান্দি-নারুয়া সড়কের শালমারা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ মতিয়ার রহমান নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের বাসিন্দা। আহত মোছা: রিক্তা বেগম তাদের ছেলেকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

পরিবারের সূত্রে জানা যায়, তারা শালমারা বাজার এলাকায় নারুয়ার দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয় বালুবাহী ট্রাকের সঙ্গে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোঃ মতিয়ার রহমান মারা যান।

দুর্ঘটনার সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাকে আগুন লাগায়। পুলিশ এসে আগুন নিভায়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন জানিয়েছেন, ট্রাক চালক পালিয়ে গেছে এবং ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বালুবাহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close