প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠু পরিবেশে ভোটদান ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে বামপন্থী ছাত্রসংগঠন গুলোর একাংশের সমন্বয়ে গঠিত প্যানেল 'প্রতিরোধ পর্ষদ।'
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভটি শুরু হয়। পরবর্তীতে, ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনীম আফরোজ ইমি বলেন, শিক্ষার্থীরা ভোটের জন্য অধীর আগ্রহে আছে। আমরা প্রশাসনকে বলবো ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যবস্থা করুন।
এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল বলেন, আমরা নির্বাচিত হলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম-গেস্টরুম ও মৌলবাদ প্রতিস্থাপন করতে চায়, আমরা তাদের মূলোৎপাটন করবো। তাই শিক্ষার্থীদের উচিত যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে এতোদিন প্রতিবাদ জানিয়েছে, তাদেরকে কণ্ঠস্বর হিসেবে নির্বাচিত করা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ