প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পর তৌহিদ আফ্রিদি চর্চার কেন্দ্রে থাকলেও, তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনও উঠেছিল। বিশেষ করে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে তার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে নানা অনুমান ছিল।
সম্প্রতি সাক্ষাৎকারে দীঘি জানিয়েছেন, তৌহিদ আফ্রিদির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিনি জানান, প্রথম পরিচয় হয় মাই টিভির একটি প্রোগ্রামের মাধ্যমে, যেখানে আফ্রিদি অ্যাংকার ছিলেন। পরবর্তীতে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দীঘি স্পষ্ট করেছেন, তারা কখনো একে অপরকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসেবে দাবি করেননি।
দীঘি আরও বলেন, বিষয়টি এত বড় হয়ে যাওয়ায় পরিবারও বিব্রত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে এক থেকে দেড় বছর তারা একে অপরের সঙ্গে কথা বলতেও পারেননি এবং দেখা করা বন্ধ রেখেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ